মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। অন্য যেকোনো ইঞ্জিনিয়ারিং এর চেয়ে এর বিস্তৃতি অনেক বেশি। আইইউটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমন হবে সে বিষয়েই বিস্তারিত আজ বলবো।
প্রথমে জেনে নেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি আর এর ক্ষেত্রগুলো কি কি। এরপরে আমরা জানবো আইইউটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কতটা সমৃদ্ধ এবং এখানে পড়া আদৌ কতটুকু লাভজনক হবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো পৃথিবীর অন্যতম বৃহৎ ইঞ্জিনিয়ারিং ফিল্ড। এখানে মেকানিক্যাল সিস্টেম রক্ষণাবেক্ষণ, নকশা এবং বিশ্লেষণের জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর প্রয়োগ করা হয়। বলবিদ্যা, গতিবিদ্যা, তাপগতিবিদ্যা এবং শক্তি সম্বন্ধে একটি সুস্পষ্ট জ্ঞান এই সাবজেক্ট পড়ার জন্য প্রয়োজনীয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গাড়ি, বিমান, এয়ারকন্ডিশন সিস্টেম, রেফ্রিজারেটর, শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ এবং মেডিকেল ইকুইপমেন্ট নির্মাণে এই জ্ঞান ব্যবহার করেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শাখা প্রশাখা সমূহ:
- Automotive Engineering.
- Aerospace Engineering.
- Energy Engineering.
- Manufacturing Engineering.
- Robotics and Mechatronics.
- Biomedical Engineering.
- Materials Science and Engineering.
- Nuclear Engineering.
- Marine Engineering.
- Mining and Mineral Processing.
- Refrigeration and Air conditioning.
- Quality Control.
- Instrumentation and Control.
- Acoustics.
- Product Design.
এছাড়া সম্প্রতি Nanotechnology, Biomechanics, Smart materials এসব নিয়েও কাজ হচ্ছে।
যেহেতু আমার সাবজেক্ট তাই কথা বলতে শুরু করলে শেষ হবে না। তাই কথা আর না বাড়িয়ে জব সেক্টরের দিকে চলে যাচ্ছি। আমার পরামর্শ থাকবে ইউটিউবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু রিভিউ দেখে নেওয়া। আমি নিচে লিংক দিয়ে দিবো। [1]
বাংলাদেশে জব সেক্টর:
সরকারি কোম্পানিসমূহ:
- পেট্রোবাংলা এবং এর সাবসিডিয়ারী কোম্পানিসমুহ।
- Bangladesh Chemical Industries Corporation (BCIC) এর সাবসিডিয়ারী কোম্পানিসমুহ।
- বাংলাদেস পেট্রোলিয়ার কর্পোরেশনের সাবসিডিয়ারী কোম্পানিসমুহ।
- Bangladesh Power Development Board (BPDB) এর সাবসিডিয়ারী কোম্পানিসমুহ।
- বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প।
- Bangladesh Rural Electrification Board.
- বিটাক।
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
- WASA.
- BRTA.
- BSTI.
- BADC.
- BCS (Technical + General cadre).
- BAPEX.
- Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC).
- Power Grid Company of Bangladesh Limited (PGCB).
- Bangladesh Rural Electrification Board.
- Electricity General Company of Bangladesh (EGCB).
- বাংলাদেশ রেলওয়ে।
এসব কোম্পানি থেকে প্রতিবছর ই সার্কুলার বের হয়। তাছাড়া এর বাইরে আরও কিছু জায়গা তেও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি আছে।
প্রাইভেট / বেসরকারী চাকরি:
বেসরকারি চাকরির ক্ষেত্রে আমি সেক্টরগুলোর নাম উল্লেখ করছি। কোম্পানির নাম উল্লেখ করা অযৌক্তিক হয়ে যাবে এক্ষেত্রে।
- অটোমোবাইল সেক্টরে
- সিমেন্ট ইন্ডাস্ট্রি।
- পাওয়ারপ্ল্যান্ট।
- হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠান।
- সার কারখানা
- অটোমোবাইল
- জাহাজ নির্মাণ শিল্প
- পেট্রোলিয়াম জাত পণ্য (লুব অয়েল, পেট্রোল, ডিজেল)
- যেকোন ইন্ডাস্ট্রির ইউটিলিটি ও মেইন্টেনেন্স বিভাগে।
- বিমান
- বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা
সুতরাং বুঝতেই পারছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র কতটা বিস্তৃত। এই সাবজেক্টে পড়ে জব সেক্টর কতটা। এখন আমরা একটু দেখি আইইউটিতে এই সাবজেক্ট কি কি দিচ্ছে!
IUT Mechanical Engineering:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইইউটির সবচেয়ে পুরনো একটি প্রোগ্রাম। এটি মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (MPE)(Formerly MCE) ডিপার্টমেন্ট এর অন্তর্ভুক্ত।
আইইউটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৬৫ ক্রেডিট পড়ানো হয়। ডিপার্টমেন্টে রয়েছে খুবই দক্ষ এবং হেল্পফুল শিক্ষকের একটি দল। রয়েছে খুবই দক্ষ কিছু স্টাফ মেম্বার। আইইউটিতে সব ডিপার্টমেন্টেই রিসার্চে গুরুত্ব দেওয়া হয় আর মেকানিক্যালে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় রিসার্চের জন্য। প্রায় প্রত্যেক ফ্যাকাল্টি মেম্বাররা রিসার্চের কাজে অ্যাকটিভলি যুক্ত থাকেন। ফোর্থ ইয়ারের ছাত্রদের থিসিস থেকে পাবলিকেশনের হারও অনেক।
এখানে উল্লেখ করতে হয় আমাদের বেশিরভাগ শিক্ষকই পিএইচডি ডিগ্রিধারী এবং বিদেশের ভালোমানের ইউনিভার্সিটি থেকে তাদের পিএইচডি রয়েছে। এখনো ক্রমাগত তাদের রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে এবং সাইটেশন সংখ্যাও উল্লেখ করার মতো!
এবারে আসি চার বছরে আসলে আমাদের কি পড়ানো হয়:
- Engineering Mechanics(Statics,Dynamics)
- 3D Solid Modeling and Assembling
- Thermodynamics
- Mechanics of Materials
- Fluid Mechanics
- Materials Engineering.
- Measurement, Instrumentation, and Control
- Mechanics of Machines
- Principles of Heat and Mass Transfer
- Machine Design
- Automobile Engineering
- Fluid Machinery
- Computational Mechanics
- Refrigeration and Air Conditioning
- Powerplant Engineering
চার বছরে SolidWorks, Ansys, Matlab সহ বেশ কয়েকটি সফটওয়্যার শেখানো হয়। এছাড়া নন ডিপার্টমেন্টাল কোর্সের মধ্যে বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং সিএসই থেকে বেসিক সি প্রোগ্রামিং শেখানো হয়। এর বাইরে ম্যাথ এবং ফিজিক্যাল সাইন্সের বেশ কিছু বেসিক এবং অ্যাডভান্সড টপিক সিলেবাসে রয়েছে। আমি নিচে MPE Handbook এর ডাউনলোড লিংক দিয়ে দিবো সেখানে সকল একাডেমিক তথ্য বিস্তারিত রয়েছে।[2]
ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিও খুবই ভালো। MPE এর কিছু উল্লেখযোগ্য ল্যাব হল:
- Automotive Lab
- Heat Transfer Lab
- Fluid Mechanics and Machinery Lab
- Refrigeration and Air Conditioning Lab
- Drawing and Design Lab
- Machine, Fitting, Fabrication and Welding Workshop
- Foundry Shop
- Computer-Aided Design(CAD) Lab
- Applied Mechanics and Materials Lab
- Mechanical Control and Instrumentation
- Energy Technology Lab
- Cezeri Lab
উল্লেখ্য IUT এর Cezeri (বিখ্যাত মুসলিম ইঞ্জিনিয়ার ইসমাইল আল জাজারির নামে নামকরণ) ল্যাব বাংলাদেশে একমাত্র। যা একটি Advanced Fabrication ও Manufacturing Lab। এখানে উন্নতমানের 3D Printer, CNC Router, Laser Cutter, Drilling Machine, Lathe Machine, 3D Scanner, Modern Robotics Kits, এবং আরো অনেক modern-day machines ও equipment রয়েছে।

ক্লাব এবং সোসাইটি:
মেকানিক্যাল ডিপার্টমেন্ট সাথে সম্পৃক্ত কিছু ক্লাব এবং সোসাইটি গুলো হলো
- IUT Automobile Society.
- IUT Robotics Society.
- IUT CAD Society.
- IUT Al-Fazari Intersteller Society.
- IMechE IUT Student chapter. (https://www.facebook.com/ImechEIUTStudentChapter)
- ASME IUT Student Section. (https://www.facebook.com/asmeiut)
এছাড়া ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফটোগ্রাফিক সোসাইটি, ডিবেট সোসাইটি সহ অন্যান্য ক্লাব ও সোসাইটিতেও খুবই অ্যাকটিভ। এছাড়া Automobile Society থেকে
Formula IUT(https://www.facebook.com/formulaiut.iutfsaeracingteam) এবং Robotics Society থেকে IUT Mars Rover ( Project Altair)-(https://www.facebook.com/projectaltair) বিশেষ প্রজেক্ট হিসেবে রয়েছে।
Machine, Fitting, Fabrication, and Welding Workshop মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চার বছরের জন্য BAETE Accreditation পেয়েছে,যা আমাদের প্রোগ্রামের বিশ্বমানের নিশ্চয়তা দেয়! এই Accreditation আমাদের গ্র্যাজুয়েটদের দক্ষতার নিশ্চায়ক।

গ্র্যাজুয়েশনের পরে:
আইইউটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আইইউটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই চলে আসছে। ১৯৯৬ সাল থেকে বিএসসি ডিগ্রি প্রদান করছে। এই সময়ের মধ্যে আমরা অসংখ্য অ্যালামনাই পেয়েছি। ডিপার্টমেন্টের অ্যালামনাইরা দেশের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। সরকারি চাকরিতে যেমন তারা আছেন তেমনি অনেক অ্যালামনাই দেশের এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশনে রয়েছেন। একটা বিশাল সংখ্যক অ্যালামনাই বিদেশের বিভিন্ন উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত রয়েছেন। কর্পোরেট সেক্টরেও রয়েছেন বিশাল সংখ্যক অ্যালামনাই। উল্লেখ্য ওয়ালটনের সাবেক এমডি গোলাম মুরশেদ ছিলেন আইইউটি মেকানিক্যালের একজন অ্যালামনাই। সর্বোপরি আইইউটি গ্র্যাজুয়েটদের অন্তত জব নিয়ে কখনোই বেগ পেতে হয়না।
আজ তাহলে আর কথা বাড়াচ্ছিনা। দেখা হবে লালস্বর্গে।
What is Mechanical Engineering?
- MPE Handbook: https://mpe.iutoic-dhaka.edu/curriculum-archive/curriculum-archive
- Details of Cezery Lab: https://mpe.iutoic-dhaka.edu/workshop-and-laboratories/cezeri-lab
- BAETE Accredited Programs: https://www.baetebangladesh.org/programs.php
- MPE Alumni Database: https://mpe.iutoic-dhaka.edu/alumni-database/alumni-database
- Department Website: https://mpe.iutoic-dhaka.edu/
Credit:
Rafid Raihan Adib 210011264
IUT MPE 21
Sheikh Nafiz Mohammad
IUT MPE 22



