KUET EEE DAY: Spark to Inspire

কুয়েট EEE পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে সর্ববৃহৎ এক অনুষ্ঠান।গত যে কোনো সময়ের চেয়ে এইবারের আয়োজন এক অনন্য মাত্রায় পৌছে যাবে বলে ধারণা করা হচ্ছে।এই অনুষ্ঠানের উদ্দীপনা শুধু কুয়েটেই সীমাবদ্ধ নেই।বরং সারা বাংলাদেশে কুয়েট EEE DAY এর ছোয়া লেগে গেছে।ইতিমধ্যে কুয়েট EEE পরিবারের পক্ষ হতে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের মাঝে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।এছাড়াও প্রতিযোগিতার উন্মাদনা ছড়িতে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। জানা গেছে সারা বাংলাদেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে এই অনুষ্ঠানে যোগদান করবেন।

কুয়েটের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আগামী নভেম্বরের ১০,১১ তারিখে কুয়েট ক্যাম্পাসে সংঘটিত হতে যাওয়া EEE DAY.যাতে রয়েছে 420,000 টাকার প্রাইজ মানি।মোট নয়টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।

420K প্রাইজ মানির ভেতরে সকার বটের জন্য 80K,লাইন ফলোয়ার রোবট এর জন্য 70K,কেস স্টাডি কনটেস্ট এর জন্য 60K,VLSI কোডিং কনটেস্ট এর জন্য 50K,প্রজেক্ট প্রদর্শনী এর জন্য 40K,ম্যাটল্যাব ম্যানিয়া এর জন্য 30K,পোস্টার প্রেজেন্টেশন এর জন্য 25K,সার্কিট মাস্টার এর জন্য 15K,গেমিং কনটেস্ট(FIFA,NFS,Valorant)এর জন্য 55K প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতা সকাল ৮ঃ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ঃ৩০ পর্যন্ত চলমান থাকবে।নয়টি ইভেন্টে রেজিষ্ট্রেশন এর জন্য ভিন্ন ভিন্ন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Case Study Contest এ অংশগ্রহণের জন্য ১৮ অক্টোবর,Gaming Contest(Valorant) এ অংশগ্রহণের জন্য ২৩ অক্টোবর, Poster Presentation এ অংশগ্রহণের জন্য ২৫ অক্টোবর, Soccer Bot,Line Follower Robot,VLSI Coding Contest,Project Showcasing,MATLAB Mania,Circuit Master,Gaming Contest(FIFA),Gaming Contest(NFS) এ অংশগ্রহণের জন্য ৩১ অক্টোবরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে।

প্রত্যেক প্রতিযোগীর জন্য KUET EEE পরিবারের পক্ষ থেকে ইভেন্টের প্রয়োজনীয় সরঞ্জাম,সকালের নাশতা, ম্যাগাজিন,টি-শার্ট,অংশগ্রহণের সার্টিফিকেট এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।

এই আয়োজনকে কেন্দ্র করে কুয়েট ক্যাম্পাসে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত করা গেছে।দিনটিকে অনন্য মাত্রায় পৌছে দিতে শিক্ষক,ছাত্র এবং সংশ্লিষ্ট সকলেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।আশা করা যাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রযুক্তি গবেষণায় ভিন্ন এক মাত্রা যোগ হবে এবং দেশের তরুণ মেধাবীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে অনেক বেশি আগ্রহী হবেন। সংশ্লিষ্টদের ধারণা তরুণ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে দেশের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নাই।

আরো জানতে-

𝐄𝐯𝐞𝐧𝐭 𝐋𝐢𝐧𝐤: https://rb.gy/74yb8

🔲𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 𝐋𝐢𝐧𝐤: https://www2.kuet.ac.bd/EEEday2023/

You cannot copy content of this page