ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি আইইউটির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। এই পোস্টে আইইউটি অ্যাডমিশন টেস্টের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।
আইইউটির ডিপার্টমেন্টসমূহ ও আসন সংখ্যা:
1. Computer Science and Engineering (CSE)
Computer Science and Engineering (CSE)-১২০
Software Engineering (SWE) – ৬০
2. Electrical and Electronic Engineering (EEE)-১৮০
3. Mechanical and Production Engineering (MPE)
Mechanical Engineering (ME) – ১২০
Industrial and Production Engineering (IPE) – ৬০
4. Civil and Environmental Engineering
(CEE) – ১২০
5. BBA in Technology Management (BTM) – ৬০
6. Technical and Vocational Education (TVE) (ডিপ্লোমা স্টুডেন্ট দের জন্য) – ৩০
সর্বমোট আসন সংখ্যা: ৭২২
বাংলাদেশীদের জন্য আসন সংখ্যাঃ ৬৩৮ টি
BSc Engg & BBA প্রোগ্রামে
1. Full OIC Scholarship: ০২ টি,
2. Partial OIC Scholarship: ৮৪ টি (CSE 20, EEE 40, ME 20, SWE 1, IPE 1, CEE 1, BTM 1)
3. Partial IUT (Conditional) Scholarship: ০৪ টি (IPE 1, SWE 1, CEE 1, BTM 1)
4. Self-Financed ৫৪৮ টি (CSE- 80, EEE-100, ME-80, CEE-117, SWE-57, IPE-57, BTM-57)
স্কলারশিপের আদ্যোপান্ত
- Full OIC Scholarship-আসন সংখ্যা ৪০টি
এটি শুধুমাত্র বিদেশীদের জন্য। বাংলাদেশিদের মধ্যে শুধু ভর্তি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারীকে Full OIC Scholarship দেয়া হয়।
2. Partial OIC Scholarship-আসন সংখ্যা ১২০ টি।
বাংলাদেশিদের জন্য ৮৪ টি (CSE 20, EEE 40, ME 20, SWE 1, IPE 1, CEE 1, BTM 1)
বাকি OIC এর মেম্বার দেশের মাঝে দেয়া হবে ৪০ টি।
৪০ টি আসনের মাঝে যদি কোন দেশ থেকে কেউ না আসে তবে সেই আসনগুলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের দেয়া হবে।
3. Partial IUT (Conditional) Scholarship
০৪ টি (IPE 1, SWE 1, CEE 1, BTM 1)
এই স্কলারশিপের জন্য সবসময় ন্যুনতম ৩.৭৫ সিজিপিএ মেইনটেইন করতে হবে।
ভর্তি পরীক্ষায় মেরিট পজিশনের উপর ভিত্তি করে স্কলারশিপগুলো ডিস্ট্রিবিউট করা হবে
নূন্যতম যোগ্যতা
আইইউটি অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর নিচের শর্তগুলো পূরণ করতে হবে-
এসএসসি:
· সর্বোচ্চ এসএসসি ২১ ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
· কমপক্ষে জিপিএ ৪.৫থাকতে হবে।
এইচএসসি:
· এইচএসসি ২৩ ও এইচএসসি ২৪ ব্যাচ আবেদন করতে পারবে।
· কমপক্ষে জিপিএ ৪.৫ থাকতে হবে।
· ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথে এ প্লাস থাকতেই হবে।
· ইংরেজীতে কমপক্ষে এ থাকতে হবে।
ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা নিম্নরূপ:
O Level or Equivalent:
Must have at least B in any two subjects among Mathematics, Physics and Chemistry and minimum C grade in the remaining subject mentioned above.
Must have at least B grade in English
Must have completed in 2021 or later
A Level or Equivalent:
Mathematics, Physics and Chemistry with Minimum grade A
Must have completed in 2024 or 2023
আবেদন কখন, কিভাবে
আইইউটির জন্য প্রথম পর্বের অ্যাপ্লিকেশন গত ২৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলবে। এই সম্পর্কিত বিস্তারিত আইইউটির ওয়েবসাইটে দেওয়া আছে। (পোস্ট এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই আর বড় করছি না, কোন সমস্যা ফেস করলে কমেন্টে জানাতে পারো)
৭ এপ্রিল এলিজিবল লিস্ট প্রকশের পরে দ্বিতীয় ধাপের আবেদন ফি ১৫ এপ্রিলের মধ্যে জমা দিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদন ফি
প্রথম ধাপ: ৩০০ টাকা।
দ্বিতীয় ধাপ: ১০০০ টাকা।
বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ফি জমা দিতে হবে।
বাছাই প্রক্রিয়া
একাডেমিক স্কোর:
Academic Score = HSC Math percentage + HSC Physics percentage + HSC Chemistry percentage + HSC English percentage
Academic Score (A/O level students) = A-Level Math percentage + A-Level Physics percentage + A-Level Chemistry percentage + O-Level English percentage
প্রথম ধাপের আবেদনকারীদের মধ্য থেকে একাডেমিক স্কোরের ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম থেকে ৯০০০ জনের এবং ইংলিশ মিডিয়াম থেকে ২০০ জনের এলিজিবল লিস্ট প্রকাশ করা হবে যারা দ্বিতীয় ধাপের আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
ভর্তি পরীক্ষা
তারিখ: ২ মে, ২০২৫
সময়: সকাল ১০.৩০ মিনিট
ভেন্যু: আইইউটি ক্যাম্পাস এবং বুয়েট ক্যাম্পাস (সম্ভাব্য)
পূর্ণমান: ১০০
(ম্যাথ ৩৫, ফিজিক্স ৩৫, কেমিস্ট্রি ১৫, ইংরেজী ১৫)
সময়: দুই ঘন্টা
এমসিকিউ টাইপ, প্রতি প্রশ্নের মান ১ এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ হারে নেগেটিভ মার্কিং হবে।
পরীক্ষায় কোন পাশ মার্ক নাই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজীতে হবে।
সেকেন্ড টাইমারদের কোন মার্ক কাটা যাবে না।
পড়াশোনার খরচ
1. Full OIC Scholarship:
Full Free (ভর্তিকালীন সময়ে ১০০০ ইউএস ডলার জমা নেওয়া হয় যা পরবর্তীতে ফেরত দেওয়া হয়)
2. Partial OIC Scholarship:
শুধুমাত্র প্রথম বর্ষে ভর্তিকালীন সময় ৬৬০০ ইউএস ডলার সমপরিমাণ টাকা জমা দিতে হবে।
3. Without Scholarship:
Residential: ২০১০০ ইউএস ডলার এবং Non-Residential: ১৪১০০ ইউএস ডলার।
পেমেন্ট প্ল্যান
প্রথম বর্ষঃ
Residential: ৬৬০০ ইউএস ডলার এবং Non-Residential: ৫১০০ ইউএস ডলার।
দ্বিতীয় বর্ষঃ
Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
তৃতীয় বর্ষঃ
Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
চতুর্থ বর্ষঃ
Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
* বাংলাদেশি টাকায় পরিমাণ টাকা দেওয়ার সময়ে AB Bank এর ডলার রেটের উপরে নির্ভর করবে।
এখানে দুইটা বিষয় উল্লেখ করার মতো-
· আই.ইউ.টি.তে প্রতি মাসে সকল শিক্ষার্থীকে প্রায় ৫৪ ইউএস ডলার করে হাত খরচ দেয়া হয়।
· এখানে পড়াশোনা চলাকালীন চার বছরে সকল শিক্ষার্থীর যে কোন রোগের চিকিৎসার সিংহভাগ খরচ আই.ইউ.টি. বহন করে। (ডেন্টাল সমস্যার খরচ বাদে)
আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য বিস্তারিত-
https://admission.iutoic-dhaka.edu/
রাফিদ রায়হান আদিব
IUT ME’21
ছবি কৃতজ্ঞতা: Sirazul Monir – IUT EEE’20
সার্কুলার:




